HomeBasic Educationবস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ব্যাগ বিতরণ

বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ব্যাগ বিতরণ

সিলেট শহরের বস্তিবাসী সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে জমজম চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং জমজম বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ZAMZAM BANGLADESH পরিচালিত “Basic Education for the Slum Children with Health and Hygiene Support 2026” প্রকল্পের আওতাভুক্ত সিলেট শহরের ঘাসিটুলা , তেররতন ও শাহী উদগাহ এরিয়ার দুই দিনব্যাপী ৪০টি শিক্ষাকেন্দ্রের ৮০ টি শ্রেণিতে মোট ১৮৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ঘাসিটুলা এরিয়ায় ৬৫১ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কার্যক্রম এ প্রতিটি শিশুকে প্রদান করা হয় ১টি স্কুল ব্যাগ, ১ সেট খাতা, ১টি কালার পেন্সিল বক্স, ২টি কলম, ১টি ইরেজার, ১ টি শার্পনার ও ২টি পেন্সিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই প্রকল্প পরিচালিত হচ্ছে। নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুই দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকল্পের সম্মানিত প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, বস্তিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে জমজম বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Featured News