HomeZamzam Paradise Garden“সীরাতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম—জমজম প্যারাডাইজ গার্ডেনে সীরাত মাহফিল”

“সীরাতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম—জমজম প্যারাডাইজ গার্ডেনে সীরাত মাহফিল”

সিলেট, ২৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ, শিক্ষা ও মূল্যবোধ শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমজম প্যারাডাইজ গার্ডেনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল মালিক। পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তিলাওয়াত করেন হিফয বিভাগের শিক্ষার্থী আশরাফ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মাসুক আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন জমজম বাংলাদেশের প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম একাডেমির প্রিন্সিপাল জনাব আশরাফুল আলম আনছারী, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর জনাব শেখ তাসনিম সাকিব এবং বেসিক এডুকেশন প্রজেক্টের কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নান।

আলোচনা পর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সত্যবাদিতা, আমানতদারিতা ও উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শিশুদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সৎ, আদর্শবান, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সীরাতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশু, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ সীরাত মাহফিল ছিল একটি তাৎপর্যপূর্ণ ও শিক্ষামূলক আয়োজন।

Related Articles

Featured News