Monthly Cash Distribution for the Orphan Families প্রকল্পের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের নিয়ে গত ১৭, ১৯, ৩০ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর তারিখে তেররতন, ঘাসিটুলা ও শাহী ঈদগাহ এলাকায় ৪টি অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের ভলান্টিয়ারদের সার্বিক তত্বাবধানে সভাগুলো পরিচালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ হাসনুল ইসলাম । এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মো তৌহিদুল ইসলাম, ভলান্টিয়ার ও মোবিলাইজার মাহমুদা আক্তার, নাহিদা আক্তার, লুনা আফরোজ, আফসানা এবং বিউটি বেগম। সভায় প্রকল্পের মাসিক খাদ্য সহায়তার লক্ষ্য ও উদ্দেশ্য, বিকাশ-এর মাধ্যমে অনুদান প্রাপ্তির বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা এবং এই অনুদান ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা হয়। অভিভাবকদের ৩টি বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়;
- শিশুর শিক্ষা ও স্কুল উপস্থিতি নিশ্চিতকরণ
- স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা সচেতনতা, এবং
- বাল্য-বিবাহ এবং শিশুশ্রম প্রতিরোধ
অভিভাবকদের পক্ষ থেকে বক্তারা জমজম বাংলাদেশের এই মহৎ কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্পের আয়ওতাধীন ৩টি
এলাকার মোট ১৫০জন সুবিধাভোগীর পরিবারের ১২৬জন অভিভাবক সভায় উপস্থিত ছিলেন। সভার শেষে আগত সকল অভিভাবকের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

