Vocational Skill Development Training for Youths 2026–2027 প্রকল্পের ১ম বর্ষের ২য় সেশনের প্রশিক্ষণার্থীদের নিয়ে কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জমজম ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষক জনাব রবিউল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং উক্ত প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব মোঃ হাসনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জমজম ট্রেনিং ইন্সটিটিউটের ইনচার্জ মিস সুমি ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ধারণ করে সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রাখার আহ্বান জানান। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।

