জমজম বাংলাদেশের অন্যতম দাতা সদস্য জনাব সাইদুর রহমান সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বেসিক এডুকেশন ফর স্লাম চিলড্রেন, জমজম একাডেমি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং জমজম প্যারাডাইস গার্ডেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জমজম বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর জনাব মোঃ তৌহিদুল ইসলাম তাঁকে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জমজম একাডেমির শিক্ষার্থীদের কারাতে ক্লাস পরিদর্শন করেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জমজম একাডেমির প্রিন্সিপাল জনাব আশরাফুল আলম আনছারী, ভোকেশনাল ট্রেনিং প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব মোঃ হাসনুল ইসলাম, জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ জনাব সুমী ফেরদৌস এবং বেসিক এডুকেশন প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ পরিদর্শনের মাধ্যমে জমজম বাংলাদেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে দাতা সদস্য জনাব সাইদুর রহমান সরাসরি ধারণা লাভ করেন।

