HomeVocational Trainingজমজম বাংলাদেশের ভোকেশনাল প্রশিক্ষণ প্রকল্পে ২৮০ প্রশিক্ষণার্থীকে সনদ ও আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ

জমজম বাংলাদেশের ভোকেশনাল প্রশিক্ষণ প্রকল্পে ২৮০ প্রশিক্ষণার্থীকে সনদ ও আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ

জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত Vocational Skill Development Training for Youths 2026–2027 প্রকল্পের ১ম বর্ষের ১ম ও ২য় সেশনের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদান অনুষ্ঠান গত ২৯শে অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় কুমারপাড়াস্থ জমজম টাওয়ারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব লে: কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট-এর জয়েন্ট সেক্রেটারি জনাব মোঃ রফিকুল ইসলাম জুয়েল; জমজম বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর মোঃ তৌহিদুল ইসলাম; সিনিয়র কো-অর্ডিনেটর শেখ তাসনিম সাকিব,জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ জনাব সুমী ফেরদৌস , প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হাসনুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল মালিক ।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক তথ্য প্রযুক্তিতে এআই এর দ্রুত অগ্রগতি, ফ্রিল্যান্সিং এর বিশাল সম্ভাবনাময় খাত সম্পর্কে আলোচনা করেন। এই বিষয়ে দক্ষতা অর্জন এবং এর মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের বিভিন্ন উদাহরন দেন এবং এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু একটি সনদ অর্জনের উদ্দেশ্যে ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহন করা উচিত নয়, বরং সনদের উপর নির্ভরশীল না হয়ে এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে যুব সমাজে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকল্পের চলতি বর্ষের ১ম ও ২য় সেশনে মোট ২৮০ জন প্রশিক্ষণ গ্রহন করেছেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের সাথেসাথে মেধাবী প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়। এর অংশ হিসেবে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের মেধাবী প্রশিক্ষণার্থী সাদিক আহমদ-কে একটি উচ্চক্ষমতার ডেস্কটপ কম্পিউটার এবং ড্রেস মেকিং ও টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থী মোছাঃ আসমা আক্তার-কে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

Related Articles

Featured News