*আলোর পথের যাত্রী যেন কেউ পিছিয়ে না পড়ে—এই বিশ্বাস থেকেই Zamzam Bangladesh সুবিধাবঞ্চিত ও বস্তিবাসী শিশুদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তেররতন সাদারপাড়া শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এই মহতী উদ্যোগের পেছনে ছিলেন Zamzam Charitable Trust (UK)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব মইন উদ্দিন আহমদ চৌধুরী, যার অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা সালাম চ্যারিটি-এর প্রতিনিধি জনাব আফজাল হোসেন চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ হাসনুল ইসলাম, শিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ এবং Zamzam-এর মাঠপর্যায়ের কর্মীবৃন্দ। অতিথিগণ শিশুদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে যে আনন্দের ঝিলিক ফুটে উঠেছে, তা শুধু একটি ড্রেস নয়—একটি স্বপ্নের প্রতীক। এই উদ্যোগ শিশুদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ বাড়াবে, তাদের আত্মবিশ্বাস জাগাবে এবং ভবিষ্যতের পথে চলার শক্তি দেবে।
Zamzam Bangladesh বিশ্বাস করে—প্রত্যেক শিশুর শিক্ষা গ্রহণের অধিকার আছে। মানবিক দায়িত্ববোধ ও ভালোবাসার বন্ধনে গড়ে উঠা এই সংগঠন আগামী দিনেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে এগিয়ে যাবে—আলোকিত আগামী গড়ার প্রত্যয়ে।

