HomeGenarelমোঃ আব্দুল আজিজ ভূঁইয়া ও উনার সহধর্মিনীর শুভ আগমন

মোঃ আব্দুল আজিজ ভূঁইয়া ও উনার সহধর্মিনীর শুভ আগমন

জমজম বাংলাদেশ অফিসে আজ এক সফরে আসেন আমেরিকান প্রবাসী, জমজম চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক ও দাতা মোঃ আব্দুল আজিজ ভূঁইয়া ও উনার সহধর্মিনী; তিনি আমাদের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং প্যারাপাইজ গার্ডেনের শিশুদের নিয়ে এক আলোচনায় অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ভূঁইয়া বলেন, “জমজম বাংলাদেশের সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আমি এবং আমার স্ত্রী এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত ও আনন্দিত।” তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রজীবনে সফলতার একমাত্র চাবিকাঠি হলো পরিশ্রম” তিনি আরও বলেন ধৈর্য ও নিষ্ঠার সাথে নিয়মিত পড়াশোনা করতে হবে—তাহলেই তোমরা ভবিষ্যতে বড় কিছু হতে পারবে এবং দেশের জন্য অবদান রাখতে পারবে”

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি হাউজ সুপার জনাব হোসাইন মোহাম্মদ সারওয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, সিনিয়র কো-অর্ডিনেটর জনাব মোঃ মামুনুর রশিদ চৌধুরী, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম, সিনিয়র কো-অর্ডিনেটর (একাউন্টস অ্যান্ড ফিনান্স) জনাব শেখ তাসনিম সাকিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্যারাডাইজ গার্ডেন এর অনুষ্ঠান ও পরিদর্শন শেষে অতিথিবৃন্দ “জমজম একাডেমি” ও “জমজম ট্রেনিং ইন্সটিটিউট “ভিজিট করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

Related Articles

Featured News