মাননীয় প্রধানমন্ত্রীর “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩/০৭/২০২৬ তারিখ, বৃহস্পতিবার, আল-আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, ইসলামপুর, সিলেট-এর ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং স্কুল প্রাঙ্গনে কিছু চারা রোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ জনাব ডা: আব্দুস সালাম, নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল জনাব শামীম আহমেদ, অন্যান্য শিক্ষকমন্ডলী এবং জমজম এর কর্মকর্তাবৃন্দ।

