পুণ্যভূমি সিলেটের তিন গুণী সন্তান— খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী এবং হুমায়ুন কবির— রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় সমগ্র সিলেটবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। বিষয়টিকে একটি ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট মহল।
জনাব খন্দকার আবদুল মুক্তাদীর মহোদয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। অপরদিকে জনাব আরিফুল হক চৌধুরী মহোদয় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁদের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনাব হুমায়ুন কবির মহোদয়কে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করায় জমজম বাংলাদেশের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তাঁদের প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সিলেট অঞ্চলের সার্বিক অগ্রযাত্রা নতুন উচ্চতায় পৌঁছাবে।
মহান আল্লাহ তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন—এই কামনা জানিয়েছেন সিলেটবাসী।

